এবার সবচেয়ে ভয়ানক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের!

অনলাইন ডেস্ক
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। এছাড়া বিশ্ব জালানি পরিহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে।

যুদ্ধে একের পর এক হামলা চালিয়েও ইরানকে দমন করতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং ইরানের হামলায় একের পর এক যুদ্ধবিমান খুইয়েছে তারা। বরং সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালিয়ে জবাব দিচ্ছে ইরানি বাহিনী।

তাই এবার ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা এবার তাদের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে ভয়ানক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে। মার্কিন অস্ত্রভাণ্ডারের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই তাক করে রাখা হয়েছে ইরানের দিকে।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা এবার জেএএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইরানের বিরুদ্ধে। মার্চের শেষ থেকেই এই ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন করা শুরু করেছে তারা। মার্কিন অস্ত্রভাণ্ডারে মোট ২৩০০টি জেএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্র রয়েছে। যার মধ্যে বেশির ভাগই ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য মোতায়েন করা হয়েছে।

আমেরিকার এই ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের নজর এড়িয়ে নিখুঁত নিশানায় হামলা করতে সক্ষম। এর ধ্বংসাত্মক ক্ষমতা বিপুল। ১০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে, তা-ও আবার বিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখে ধুলো দিয়ে। তবে মাঝারি পাল্লারও এই ক্ষেপণাস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। যার দুই-তৃতীয়াংশ ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে ব্যবহার করে ফেলেছে আমেরিকা। মাঝারি পাল্লার জেএসএসএম ক্ষেপণাস্ত্র ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার আমেরিকার দু’টি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান খোয়ানোর কথা স্বীকারও করেছেন। কিন্তু একইসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আলোচনার টেবিলে না বসে, তাহলে এবার তাদের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে ভয়ানক অস্ত্র প্রয়োগ করা হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই প্রকাশ্যে এসেছে, মার্চের শেষ থেকেই দূরপাল্লার জেএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা শুরু করেছে আমেরিকা। সূত্র: ব্লুমবার্গ, জাপান টাইমস, আল-মায়াদিন, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights