এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ২

অনলাইন ডেস্ক

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি প্রাইভেটকারে পেছন থেকে ধাক্কা দিয়েছে বাস। এতে দুজন আহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা প্রাইভেটকারের চালক ও যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আজ সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমরা জানতে পারি, একটি প্রাইভেটকার নষ্ট হয়ে এলিভেটেড এক্সপ্রেওয়ের ওপরে থেমে যায়। পরে পেছন থেকে আসা একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রাইভেটকার চালক ও যাত্রী আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights