করোনায় বিশ্বে আরও ৫১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে আরও ৫১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮৬ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫ লাখ ২৯ হাজার ৩৪৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৪ হাজার ৫৪৪ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৩ লাখ ৪১ হাজার ৬৮০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৮১ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫১৬ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights