করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৯

অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৪ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৭৩ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬ হাজার ৮৬১ জন। একই সময়ে ২ হাজার ২৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights