কর্ণফুলীতে নিখোঁজের দুইদিন পর জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা এলাকায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে নকুল মল্লিকের মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কদমতলী অংশে মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন।

চন্দ্রঘোনা ইউপি সদস্য নীলকান্ত মল্লিক বলেন, নুকুল মল্লিক মৃগীরোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে এ কারণে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। পেশায় তিনি একজন জেলে ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার বিকালে নকুল অন্য এক মাঝির নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এ সময় তিনি নৌকা নিয়ে নদী পার হওয়ার সময় পড়ে যান। পরে নৌকাটি পাওয়া গেলেও তিনি নিখোঁজ ছিলেন। দুইদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights