কলাপাড়ায় ১০ ঘুঘু পাখি অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ১০টি দেশী প্রজাতির তিলা ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা ভূমি আফিস কার্যালয়ের সামনে এসব ঘুঘু অবমুক্ত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

এ সময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য বায়জিদ মুন্সী, মাসুদ হাসানসহ আরও আনেকেই উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার পৌর শহরের একটি বাড়ি থেকে খাঁচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর তফসির অনুসারী ঘুঘু ধরা, বেচাকেনা ও হস্তান্তর সম্পূর্ন অবৈধ। যদি কেউ এ আইন অমান্য করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights