কাঁদতে কাঁদতে আদিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাখির

অনলাইন ডেস্ক

কয়েক দিন ধরেই চলছে নাটকীয়তা। অবশেষে সোমবার রাতে সাত মাসের স্বামী আদিল দুরানির সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তাকে ছেড়ে আদিল রয়েছেন অন্য নারীর সঙ্গে। পরকীয়ার অভিযোগ এনেছেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, আদিলের বিরুদ্ধে রাখির আরও বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে । সম্প্রতি তাকে মুম্বাইয়ের ওসিওয়ারা থানার বাইরে দেখা যায়। স্বামী আদিলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও রয়েছে তার।

সংবাদমাধ্যমের সামনে চোখের পানি যেন বাঁধ মানতে চাইছে না রাখির। তিনি আদিলের উপর গার্হস্থ সহিংসতার অভিযোগ আনেন। রাখির দাবি, আদিল তাকে রীতিমতো মারধর করতেন। রাখির দাবি, একদিন আদিল দরজা পর্যন্ত এমন ভাবে তাকে হিঁচড়ে নিয়ে যান। এতে তিনি প্রস্রাব করে ফেলেন। শুধু কি তাই? রাখি নিজের মায়ের মৃত্যুর জন্য দায়ী করেছেন আদিলকেই। তিনি জানান, মায়ের অস্ত্রোপচারের জন্য সঠিক সময়ে টাকা দেননি আদিল। সেই কারণেই মাকে হারিয়েছেন তিনি। আট মাসে নাকি তিনটি বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়েছেন তার স্বামী। আলোকচিত্রীদের সামনেই কাঁদতে কাঁদতে বলেন, বিয়ে উপর ভরসা উঠে গেছে তার।

কাঁদতে কাঁদতে এক সময়ে মাটিতে বসে পড়েন বলিউডের ‘ড্রামা কুইন’। ‘‘আর কত কষ্ট দেবে আদিল,’’ কাঁদতে কাঁদতে হতাশার সুর তারকার গলায়। আক্ষেপের সুরে রাখি বলেন, “আদিল আমাকে বলেছিল সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাইতে। বলেছিল যে, আমি যদি ক্ষমা চাই, তাহলে ও ফিরে আসবে। ও বলেছিল সবাইকে ছেড়ে দিয়ে আমার কাছে আসবে। কিন্তু ও আসেনি।”
প্রতিদিনই নিত্যনতুন ঘটনা ঘটে চলেছে রাখি-আদিলকে কেন্দ্র করে। নিন্দুকদের দাবি, পুরোটাই নাকি রাখির সাজানো। এরপর কোন দিকে মোড় নেয় রাখি-আদিলের দাম্পত্য, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights