কাঁপতে কাঁপতে সড়কে পড়ে যান বৃদ্ধ, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক, সিলেট
অনলাইন ভার্সন

সিলেটে সড়কের পাশে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন এক বৃদ্ধ। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়েছিল পুলিশ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার ওই বৃদ্ধের পরিচয় শনাক্তের পর আত্মীয়-স্বজনরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণ করেছেন। এর আগে, শুক্রবার রাতে জালালাবাদ থানাধীন কুমারগাঁও তেমুখী পয়েন্ট এলাকা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

মারা যাওয়া আবদুল হাসিম (৬৫) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাঘারপাড় গ্রামের বাসিন্দা।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব জানান, শুক্রবার রাতে ওই বৃদ্ধ কাঁপতে কাঁপতে সড়কের পাশে পড়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞান ওই বৃদ্ধের পরিচয় শনাক্তে পুলিশ বিভিন্ন মাধ্যমে বার্তা প্রেরণ করে। পরে শনিবার সকালে আত্মীয়-স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights