কাপ্তাইয়ে নদীতে ডুবে যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলীতে ডুবে যাওয়া চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মো. সিরাজুল সালেহীন আকিবের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাপ্তাই উপজেলার হাদি টিলা আনসার ক্যাম্প এলাকার কর্ণফুলী নদীতে তার লাশ পাওয়া যায়। নিহত কাপ্তাই উপজেলার ৪ নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. সহিদুল ইসলাম বাবু ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মো. সিরাজুল সালেহীন আকিব। এসময় হঠাৎ কাল বৈশাখী ঝড়ের মুখে পানির স্রোতে তলিয়ে যায় সে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে নামলেও প্রবল স্রোতে খুঁজে পাইনি। পরে দীর্ঘ ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
কাপ্তাই উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম জানান, লাশ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসক বলেন, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শ্বাসতন্ত্র বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

কাপ্তাই থানার কর্মকর্তা মো. শাহীনুর রহমান মিয়া জানান, থানায় কোন প্রকার অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights