কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ১৩ গ্রাম গাঁজা সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ ঘটনা ঘটে।

গ্রেফতার মো. কামাল হোসেন কুমিল্লা নগরীর কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আবদুর রবের ছেলে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, আসামি কামাল হোসেন এক দর্শনার্থীর সাথে দেখা করতে আসেন। এ সময় দুই কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করলে গাঁজা পাওয়া যায়। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেয়া হয়েছে। এছাড়াও আর্থিক জরিমানা করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights