কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সরকারি প্রণোদনা হিসেবে সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঝে পাঁচ কেজি করে উন্নত জাতের বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহাম্মেদের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অননুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম আজাদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন,মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights