কালিয়াকৈরে চন্দ্রা মহাসড়কে ফুটপাত দখলমুক্তে পুলিশের মাইকিং

কালিয়াকৈর (গাজীপুর) খেকে জিল্লুর রহমান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মহাসড়কে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে আজ রবিবার (১৮ মে) বিকেলে মাইকিং করেছে নাওজোড় হাইওয়ে পুলিশ।

মহাসড়কের বিভিন্ন অংশে মাইকিং করে দোকানিদের ফুটপাত খালি করার নির্দেশ দেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইজ উদ্দিন।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ফুটপাত দখলের কারণে পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।এ অবস্থায় বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

ওসি রইজ উদ্দিন বলেন, এর আগেও আমরা একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেছি।এবারো মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে। এরপরও যারা ফুটপাত দখল করে রাখবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চন্দ্রা এলাকায় দীর্ঘদিন ধরেই ফুটপাত দখলজনিত কারণে যানজট লেগেই থাকে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দখলদারদের উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights