কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উড়াল সেতুতে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়াল সড়কে (ফ্লাইওভার) অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর দুই টা দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর উড়াল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দুই টায় থেকে আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে করে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু সফিপুর উড়াল সড়কের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা উড়াল সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ধারণা করা হচ্ছে, নিহতরা সম্পর্কে স্বামী, স্ত্রী ও সন্তান।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উড়াল সড়কের ওই অংশে সিসি ক্যামেরা এবং কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঘাতক গাড়িটিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে গাড়িটি চিহ্নিত করার পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের কাজ অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights