কালিয়াকৈরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ঢালজোড়া বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আজ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। তবে এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছে। শুক্রবার বিকালে বেনুপুর চেয়ারম্যান বাড়ীর আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করে চাপাইর ফুটবল একাদশ বনাম আটাবহ ইউনিয়নের স্বপ্ন ছোয়া ফুটবল একাদশ । এসময় চাপাইর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় আটাবহ ইউনিয়নের স্বপ্ন ছোঁয়া ফুটবল একাদশ।
উক্ত ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাম উদ্দিন। টুর্নামেন্টে উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপস্থিত ছিলেন ঢালজোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিছুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর তানহা হেলথ কেয়ার হসপিটাল ডাঃ মো কামরুল হাসান, ঢালজোড়া ৯ নং ওর্য়াডের ইউপি সদস্য এনায়েত হোসেন গজনবীসহ অনেকেই।
