কালিয়াকৈরে বনের ভেতর থেকে গাড়ি উদ্ধার

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর খোয়াজ মার্কেট এলাকায় সরকারি বনের ভেতর থেকে একটি নোয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর খোয়াজ মার্কেট এলাকায় গত শনিবার ভোরে বনের ভিতর গাড়িটি দেখতে পায় এলাকাবাসী। গাড়িটি থেকে দুইজন অজ্ঞাত ব্যক্তিকে সোহাগ পল্লী রাস্তায় হাঁটতে দেখা যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও গাড়িটি বনের ভিতরে পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর মনে আতংক ছড়িয়ে পড়ে। এক পর্য়ায়ে রাত হয়ে গেলেও গাড়িটি তার নির্দিষ্ট স্থানেই দেখা যায়। পরে এলাকাবাসী কালিয়াকৈর থানায় খবর দিলে রবিবার বিকেলে পুলিশ সরকারি বনের ভিতর থেকে ঢাকা মেট্রো চ -১১৫২২৪ নোয়া গাড়িটি উদ্ধার করে। তবে গাড়ির ভিতর কোন মালামাল পাওয়া যায়নি। পুলিশ ধারনা করছে দুষ্কৃতিকারীরা গাড়িটি রেখে পালিয়ে গেছে।

কালিয়াকৈরে থানার এসআই আরিফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে গাড়ির ভিতরে কোন মালামাল পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights