কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভাতে সাবরেজিস্ট্রি অফিসের অনিয়ম বন্ধে পদক্ষেপ গ্রহণ, চুরি, ছিনতাই, মাদক প্রতিরোধ, শহরে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনা সহ বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টায পরিষদের কনফারেন্স রুমে ওই সভাতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হোসেন , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম,কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি,মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহাবুবুর রহমান মিলন, জামাত নেতা ওলিয়ার রহমান, গণমাধ্যম কর্মী আনোয়ারুল ইসলাম রবি জামির হোসেন, শাহরিয়ার আলম সোহাগ, হাবিব ওসমান, আহসান কবির , হুমায়ন কবীর সোহাগ, মিশন আলী, ইউপি চেয়ারম্যান আজিজুল খাঁ, নজরুল ইসলাম ঋতু ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। শেষে অত্র কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম হেলাল উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
