কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ
করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে
ঝিনাইদহের কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস এবং উপজেলার সমবায়ীবৃন্দের
উদ্যোগে রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদে জাতীয়
পতাকা উত্তোলণ এবং সমবায় র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা
পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার
শ.ম রাশিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়ির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, ওসি তদন্ত গৌরাঙ্গ কুমার বসু, বিএনপির সাবেক উপজেলা
সাধারন সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, যুবদলের সদস্য সচিব মাহবুর রহমান মিলন প্রমুখ।
বক্তব্য রাখেন প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ঋণদান সমিতির পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রভাত কুমার ব্যানার্জী, শিক্ষক কর্মচারী
কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সিয়াম
সঞ্জয় ও ঋনদান সমিতির সাধারন সম্পাদক শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজাহান আলী বিপাশ। অনুষ্ঠানে
সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি হিসেবে উপজেলার ৫টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
