কাল সভা ডেকেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল

অনলাইন ডেস্ক

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে সভা ডেকেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। আগামীকাল সোমবার বিকেল ৪টায় কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

আমু’র সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা-বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সূত্র : বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights