কাশিয়ানীতে আগুনে পুড়ে গেছে ৪ দোকান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। রবিবার দুপুরে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাশিয়ানী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়নগর বাজারের দোকানদার বাদশা গাজীর চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এসময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে হাবিব শেখের তিনটিসহ মোট চারটি দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights