কাশ্মীরে সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

অনলাইন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর একের পর এক সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ৭২ ঘণ্টার মধ্যে ৯টি সন্দেহভাজনের বাড়ি ধ্বংস করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, শনিবার গভীর রাতে কাশ্মীরের বান্দিপোরা এবং ত্রালে অভিযান চালায় সেনা। লস্কর-ই-তৈয়বা সংগঠনের সদস্য সন্দেহে দুই বাড়িতে অভিযান চালিয়ে সেগুলো বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়।

সেনা সূত্র জানায়, বান্দিপোরার সন্দেহভাজনের নাম জামিল আহমেদ, আর ত্রালে অভিযুক্তের নাম আমির নাজির।

খবরে আরও বলা হয়, পেহেলগাম হামলার পর স্থানীয় সন্দেহভাজনদের একটি তালিকা তৈরি করেছে সেনাবাহিনী। সেই তালিকা ধরে একের পর এক বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights