কাহারোলে গরুর হাঁটের ট্রাকের দখলে রাস্তা, দুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি
রাস্তার পাশে দিনাজপুরের কাহারোল প্রাণকেন্দ্রে অবস্থিত বৃহৎ কাহারোল গরুর হাট। হাটের দিন শনিবার কাক ডাকা ভোর হতে বিভিন্ন এলাকা থেকে ভটভটি ও মিনি ট্রাকে করে ব্যবসায়ীরা এই কাহারোল হাটে গরু বিক্রয়ের জন্য নিয়ে আসেন এবং রাস্তায় গরুর গাড়ি থেকে গরু নামার ফলে হাটের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে পথচারী ও অ্যাম্বুলেন্সে রোগীসহ ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

শনিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়ে পথচারীসহ সাধারণ মানুষ।

মো. সাইফুল ইসলাম নামে এক পথচারী বলেন, এক ঘণ্টা যাবৎ ভ্যানে বসে আছি, কিন্তু যানজটের কারণে ভ্যান সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না।

আরেক পথচারী মো. মাসুম বলেন, হাটের দিন গরুর গাড়ি যদি হাটের বাইরে ওঠানামা করে তাহলে এই যানজট হত না।

এ ব্যাপারে হাটের ইজারাদার শ্যামল চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, রাস্তা সরু হওয়ায় ১টা গাড়ি গেলে আর একটা গাড়ি যেতে পারে না। গরুর গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকার কারণে রাস্তার উপরে গাড়ি থেকে গরু নামাতে হয়। তবে গরুর গাড়ি বাজারের রাস্তায় দাঁড়িয়ে গরু ওঠানামা করে—বিষয়টি তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, হাটের ইজারাদারকে বলা হয়েছে, রাস্তায় যেন কোনো গরুর গাড়ি রাখার ফলে যানজট সৃষ্টি না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights