কী হবে যদি পৃথিবী থেকে হঠাৎ উধাও হয়ে যায় সব বিড়াল?

অনলাইন ডেস্ক

বিড়াল একটি অতিপরিচিত প্রাণী। এই প্রাণীটি দেখতে অতিসাধারণ হলেও পৃথিবীর খাদ্যশৃঙ্খলের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ।

আমরা সাধারণভাবে বিড়ালকে অলস কিংবা আরামপ্রিয় হিসেবে প্রাণী হিসেবেই জানি। এই প্রাণীটি বেঁচে থাকার জন্য সাধারণত মানুষের খাবার ও আবর্জনার ওপর নির্ভর করে। কিন্তু জানেন কি অতিসাধারণ প্রাণীটি যদি পৃথিবী থেকে হঠাৎ উধাও হয়ে যায়, তাহলে প্রকৃতিতে কী ধরনের বিরূপ প্রভাব পড়বে?

আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর দ্য হিউম্যান-অ্যানিমেল বন্ডের পরিচালক অ্যালেন বেক বলেন, বিড়াল প্রকৃতির অন্যতম শিকারি প্রাণী। এরা ছোট প্রাণীদের শিকার করে। শস্যাগার ও শস্য সঞ্চয়ের স্থানে থাকা ইঁদুর মেরে ফেলে বিড়াল। আর তাই হঠাৎ করে বিড়াল হারিয়ে গেলে ইঁদুরের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে।
১৯৭৯ সালে নিউজিল্যান্ডের একটি গবেষণায় দেখা যায়, দেশটির ছোট একটি দ্বীপে বিড়াল নির্মূল করার পর সেখানে ইঁদুরের সংখ্যা অল্প সময়ের মধ্যে প্রায় চার গুণ পর্যন্ত বেড়ে যায়।

ইঁদুর সামুদ্রিক পাখির ডিমও শিকার করে। আর তাই পৃথিবী থেকে যদি সব বিড়াল হারিয়ে যায় তবে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সামুদ্রিক পাখির ডিমও ক্ষতিগ্রস্থ হবে। ফলে সামুদ্রিক পাখির সংখ্যাও নাটকীয়ভাবে কমে যাবে, যা প্রকৃতি ব্যাপক বিরূপ প্রভাব ফেলবে। সূত্র: লাইভসায়েন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights