কুড়িগ্রামে দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের ঘাট এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যের আগে তাদের আটক করা হয় এবং রবিবার মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার শেষ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ে বাবুর চর ঘাটের পাশ থেকে মশালের চর গ্রামের একাধিক মাদক মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ (৩০) এবং মুসা মিয়া (১৯) এ দুজনকে ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

এ সময় তাদের মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। পরে তাদের নামে উলিপুর থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights