কুড়িগ্রামে দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজিবপুরে বিদেশি মদসহ দুই মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের থানায় মামলা দিয়ে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর বটতলা মোড়ে রৌমারী থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশি করে ১০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি যুবককে আটক করেছে পুলিশ।

আটক দুই যুবক রাজিবপুর উপজেলার ইজলামারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো: নুরুল আমিন (৩৪) ও গুচ্ছ গ্রামের মোঃ শিপন মিয়া (২৬)। এরপর শুক্রবার তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, জিরো টলারেন্স নীতিতে কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights