কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চরে ধরলা নদীর অব্যাহত ভাঙন থেকে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বিদ্যালয়, মাদরাসা, মসজিদসহ শত শত পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জগমনের চর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চার শতাধিক শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর ধরে ধরলা নদীর অব্যাহত ভাঙনে জগমনের চরের বিস্তীর্ণ ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙন বিদ্যালয়, মাদরাসা ও মসজিদের কাছাকাছি পৌঁছে গেছে। এ অবস্থায় দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা না হলে গুরুত্বপূর্ণ এসব স্থাপনা ও আশপাশের বসতবাড়ি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

MD NURNOBI MIAH
KURIGRAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights