কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার সাড়ে চার বছর পর কমিটি বিলুপ্ত করা হয়। সোমবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাহীনতা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি বলেন, কমিটি বিলুপ্তের বিষয়টি সত্য। আমরা বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেগুলার কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে।

উল্লেখ্য-২০১৭ সালের ২৭ মে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সোহাগ-জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি ও রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে একই বছরের ২৩ নভেম্বর ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় সোহাগ-জাকির কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights