কৃষকদের হাতে পর্যায়ক্রমে আধুনিক যন্ত্রপাতি পৌঁছে দেওয়া হবে: ধর্মমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

কৃষকদের হাতে পর্যায়ক্রমে আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার (৮ মে) কুমিল্লার মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজ করে। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বিতরণ অব্যাহত থাকবে।

পরে উপজেলার বাঙ্গরা বাজার থানার মালিপাড়ায় নবনির্মিত কোবা মসজিদের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণচন্দ্র দে’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম সারোয়ার রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম এবং উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ।

অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ১৪৭টি কৃষক গ্রুপের মাঝে মোট ১৬৭টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কর্তন যন্ত্র (রিপার), ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২০টি ফিতা পাইপ, ২০টি এলএলপি, ২০টি ফুট পাম্প এবং ২০টি ধান মাড়াই যন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights