কেউ অনৈতিকভাবে জেতার চেষ্টা করলে নজর রাখতে হবে : নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি। যোগ্য ও অভিজ্ঞ মানুষের হাতে দাযিত্ব দেওয়াটা জরুরি। তবে অনৈতিকভাবে কেউ জেতার চেষ্টা করলে তা নজর রাখতে হবে।

বুধবার রাজধানীর লেকশোর হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের সুফল এখনো সবাই পায়নি। এত বছর ধরে গুম, খুন নির্যাতনের শিকার হয়েছেন অনেকে। সে কারণেই এদেশের সন্তানেরা জীবন দিয়েছে। এবার একটা পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। সেটাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ অত্যন্ত জটিল। এই পরিস্থিতি মোকাবিলায় ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিতে হবে।

এই বিএনপি নেতা বলেন, জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights