কেন রেস্তরাঁর ব্যবসা থেকে হাত গুটিয়ে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া?

অনলাইন ডেস্ক

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ভারতীয় তারকা থেকে আন্তর্জাতিক স্তরে উত্তরণ হয়েছে তার। বর্তমানে দাপটের সঙ্গে কাজ করছেন হলিউডেও। অভিনেত্রীর পাশাপাশি এখন সফল উদ্যোক্তাও তিনি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় হাত পাকিয়েছেন আগেই। উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই সফল এক প্রসাধনী সংস্থার মালিক তিনি। নিউ ইয়র্কে ‘সোনা’ নামক একটি রেস্তরাঁও খুলেছিলেন বছর দুয়েক আগে। সেই রেস্তরাঁর ব্যবসা থেকে এবার হাত গুটিয়ে নিলেন প্রিয়াঙ্কা। তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

লন্ডন থেকে ছুটি কাটিয়ে সম্প্রতি আমেরিকায় ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন ‘জোনাস ব্রাদার্স’-এর সঙ্গে ‘দ্য ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস। তার বিভিন্ন কনসার্টেই এখন দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে। ‘সিটাডেল’-এর পর এবার ‘হেডস অব স্টেট’ সিরিজের শুটিংয়ে মন দিয়েছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights