কেশবপুরে এক দরিদ্রর বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ

কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে এক দরিদ্র কৃষককে বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার কোমরপোল গ্রামের মৃত আব্দুল বিশ্বাসের পূত্র শেহের আলী বিশ্বাস ১৯৭৮ সালে কোমরপোল গ্রামের ৬ নং মৌজায় ৩৯৪ নং খতিয়ানের ১৬০৯ নং দাগের ৩ শতক জমিতে একটি মাটির তৈরী কুড়ে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল।

প্রায় ২৮ বছর পূর্বে শেহের আলী বিশ্বাস তার কুড়ে ঘরটি মৃত রজব আলী বিশ্বাসের পূত্র তার আপন ভাইপো দরিদ্র কৃষক আকবর আলী বিশ্বাসকে প্রদান করে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ায় সেটেল্ড হন। তখন থেকে আকবর আলী বিশ্বাস তার পরিবার পরিজনকে নিয়ে মাটির তৈরী ঐ কুড়ে ঘরে বসবাস করে আসছে। কিন্তু বর্তমানে ঐ কুড়ে ঘরটি বসবাসের অনুপোযোগি হয়ে পড়েছে।

যে কারণে আকবর আলী বিশ্বাসের ধার-দেনা করে সম্প্রতি ইটের তৈরী পাঁকা ঘর নির্মাণের কাজ শুরু করলে বেলায়েত আলী বিশ্বাসের পূত্র তার চাচাতো ভাই মুকুল বিশ্বাসের নেতৃত্বে দখলবাজরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাঁকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেয়। শুধু তাই নয় দখলবাজরা আকবর আলী বিশ্বাস তার বসত ভিটা থেকে উচ্ছেদ করে দিবে বলে হুমকী প্রদান করে। বর্তমানে আকবর আলী বিশ্বাস আতংকের মধ্য দিয়ে ঐ কুড়ে ঘরে বসবাস করছে।

দখলবাজরা আকবর আলী বিশ্বাসের বাড়ির চারপাশে মোহড়া দিচ্ছে বলে জানাগেছে। এব্যাপারে দরিদ্র কৃষক আকবর আলী বিশ্বাস প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights