কেশবপুরে জাতীয় সার্ভিস দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
মোঃ মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুরে “সবার আগে সুশাসন, জনসেবায় প্রশাসন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
সহকারি প্রোগ্রামার আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
