কেশবপুরে ১০ দফার দাবিতে কৃষক সমিতির স্মারকলিপি

মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুর কৃষকদের ১০ দফার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে কেশবপুর উপজেলা কৃষক সমিতির উদ্যোগে পাবলিক ময়দানে কৃষকরা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে কৃষকদের দশ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

কৃষকদের কাছ থেকে সরাসরি এক হাজার ৫ শ টাকা দরে ধান ক্রয় করা, সার ডিজেল ও কীটনাশক এর বর্ধিত দাম কমানো, বিএডিসিকে সক্রিয় করা এবং কৃষকের কৃষি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেওয়া-সহ কৃষকদের ১০ দফার দাবি করা হয়।

এ সময় কৃষক সমিতির যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিপিবি যশোর জেলা কমিটির যুগ্ম সম্পাদক আইনজীবী আমিনুর রহমান, কৃষক সমিতির কেশবপুর উপজেলা সভাপতি স্বপন মন্ডল, সংগঠনিক সম্পাদক মহিতোষ মন্ডল সদস্য আনন্দ চৌধুরী, আলী হায়দার, আব্দুল জলিল, ছাত্র ইউনিয়ন নেতা মানব আকরাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights