কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মহিমা বেগম (৬০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছেন। এঘটনায় নিহতের স্বামী আলী কদর (৭৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকালে কোটচাঁদপুর-জীবননগর সড়কের দুধসারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার জানান, শুক্রবার বিকালে আলী কদর ও তার স্ত্রী মহিমা দু’জনে মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর থেকে নিজ বাড়ি উপজেলার কাগমারী গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্ত্রী মহিমা বেগম সড়কের উপর ছিঁটকে পড়ে। এ সময় দ্রুত গতির কাঠ বোঝাই একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় স্ত্রী। এঘটনায় মারাত্মক আহত হয় স্বামী আলী কদর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

কোটচাঁদপুর থানার দায়িত্বরত অফিসার এসআই নাজিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অন্য মোটরসাইকেল আরোহী উপজেলার বকশিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মিকাঈলকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights