ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে।
তিনি বলেন, স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে।
সোমবার সকালে ন্যাশনাল ক্যান্সার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা থাকবে না। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে। স্বাস্থ্য খাতে কারো গাফিলতি চলবে না। গাফিলতি করলে কারো চাকরি থাকবে না।
