ক্ষমতা নিয়েই কিমকে খোঁচা দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সাথে কথার লড়াই করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো অভ্যাস। আগের মেয়াদে দুই জনের কথার লড়াই ছিল টিক অব দ্য ওয়ার্ল্ড।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েও কিমকে খোঁচা দিতে ভুললেন না। কিমকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, কিম জং উন কেমন আছেন?

উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের চিরায়ত বৈরিতার বিষয়ে ট্রাম্প ব্যতিক্রম। তিনি কখনো কখনো কিমকে বন্ধু বলেও সম্বোধন করেছেন।

এবার শপথ গ্রহণের পর কয়েকশ’ নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের সঙ্গে মঞ্চে ভিডিওকলে কথা বলেন ট্রাম্প।

সেসময় তিনি জিজ্ঞেস করেন, সবাই কেমন আছেন ওখানে? কিম জং উন কেমন আছেন? ট্রাম্পের এই রসিকতা শুনে উপস্থিত অনেকেই হেসে ওঠেন।

বড় পর্দায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির কমান্ড সার্জেন্ট মেজর রবিন বলমার। তিনি ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন, আমরা আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।

এর আগে প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় নিরস্ত্রীকরণে রাজি করাতে নিজেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন ট্রাম্প। ২০১৯ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প উত্তর কোরিয়ার ভেতরে প্রবেশ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights