খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
খাগড়াছড়ি প্রতিনিধি
‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চি ‘ স্লোগানে খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার খাগড়াছড়ির সিভিল সার্জন কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান সভায় প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অরিফ হোসেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঞ্জিব ত্রিপুরাসহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লীন এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় খাগড়াছড়ি জেলার পুষ্টি চিত্র তুলে ধরে করণীয় নির্ধারণ এবং সমন্বিতভাবে কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে খাগড়াছড়িতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বক্তৃতা প্রতিযোগিতা, পুষ্টিস্তর উন্নয়নে তিনটি এতিমখানা ও লিল্লাবোডিং এ পুষ্টিকর খাবার সরবরাহ, মা সমাবেশ ,জেলা সদর হাসপাতালে মুক্তিযোদ্ধা ও প্রবীণ নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
