খাগড়াছড়িতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণে ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের হল রুমে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সাহিদুজ্জামান কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এর পরপরই শুরু হয় আলোচনা সভা।

এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রতিনিধি মোঃ জহুরুল আলম। সভায় জেলা প্রশাসক সাহিদুজ্জামান বলেন, এদেশের বহুল প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। এ পত্রিকায় দেশ বিদেশসহ দেশের অসংখ্য গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়ে থাকে। ১৪ বছরে এ পত্রিকা পা দিয়েছে। আমরা এ পত্রিকার সাফল্য কামনা করছি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আতাউর রহমান রানা, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, বিশিষ্ট লেখক অংশু মারমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাংবাদিক নুরুল আজম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, সংগীতশিল্পী আবুল কাশেম।অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ ও পত্রিকা এজেন্টসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights