খাটের নিচে পাওয়া গেলো শতাধিক বোতল বিদেশি মদ, যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর থেকে ১১৫ বোতল বিদেশি মদসহ শাহেদুল ইসলাম (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

শাহেদুল ইসলাম সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার মো. এয়াকুবের ছেলে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য জানান।
তিনি জানান, পুলিশ গোপন সংবাদে জানতে পারে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার এয়াকুব মিয়ার বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে এলাকাটিতে অভিযান চালানো হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর সময় মো. শাহেদুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তার বসতঘরের খাটের নিচে ১১৫ বোতল বিদেশি মদ রয়েছে। পুলিশ সেগুলো উদ্ধার করে তাকে দেখায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরা চালান আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights