খান ইউনুসে ইসরায়েলি বাহিনীর ওপর হামাসের হামলা

অনলাইন ডেস্ক

খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করেছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠীটির সামরিক শাখা কাসসাম ব্রিগেড বলছে, খান ইউনিসের পূর্বাঞ্চলে ‘শূন্য দূরত্বে’ সাত সৈন্যের একটি ইসরায়েলি পদাতিক ইউনিটের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

পরে গোষ্ঠীটি জানায়, তারা একই এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া একটি বাড়িতে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়।

এদিকে এক্স-এ একটি পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী হামাসের সামরিক অবকাঠামোর অন্যতম প্রধান ওমর আল-ফায়েদকে গ্রেফতার করেছে। অধিকৃত পশ্চিম তীরে পুলিশ ও শিন বেতের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাত এক বন্দুকধারী ইসরায়েলি সামরিক বাহিনী লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই ইসরায়েলি সেনা শার্পনেলের আঘাতে সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights