খিলগাঁওয়ে ১৬ তলা ভবন থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ১৬ তলা ভবনে থেকে পড়ে ফাতেমা ভুইয়া পুতুল (১৫) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বেলা সোয়া এগারোটার দিকে এ ঘটনা ঘটে। সে স্থানীয় ইন্টেলিজেন্সিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

দক্ষিণ বনশ্রী বাগানবাড়ি সাউদান পার্ক বহুতল ভবনের দশ তলায় পরিবারের সাথে থাকতেন তিনি। তার ভাবি মুর্শেদা খানম জানিয়েছেন, পুতুল সকলের অগোচরে ভবনের উপর যায় এবং সেখান থেকে নিচে পড়ে যায়। তাদের ধারনা প্রেম ঘটিত কারণে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।

পুতুল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের আব্দুল লতিফ ভুঁইয়ার মেয়ে। এক ভাই পাঁচ বোনের মধ্যে সে ছিল ছোট।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights