খুলনায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ

খুলনার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু (৪৫) কে গুলি করেছে দুর্বৃত্তরা। একই সময় হামলায় তার দুই সহযোগী নাসিম মোল্লা (৩২) ও মোঃ সবুজ ভুইয়া (২৮) গুলিবিদ্ধ হন।

শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অভয়নগর রাজঘাট এলাকায় জনৈক মোস্তাকের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হেদায়েত হোসেন লিটু ফুলতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। হেদায়েত হোসেন লিটুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলটি অভয়নগর থানার মধ্যে হওয়ায় সেখানে এ বিষয়ে খোঁজখবর করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights