খুলনায় ‘ঐতিহ্যের নকশী কাঁথা’ ডিসপ্লে

নিজস্ব প্রতিবেদক

দেশিয় সংস্কৃতির ওপর ভিত্তি করে মনোমুগ্ধকর ‘ঐতিহ্যের নকশী কাঁথা’ ডিসপ্লে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এর আগে, রঙিন বেলুন, কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল গোলাম সাদেক।

পরে তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। শিক্ষার্থীরা চারটি হাউজে বিভক্ত হয়ে ৪৬টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিপুল সংখ্যক অতিথি ডিসপ্লে উপভোগ করেন। মনোমুগ্ধকর ডিসপ্লে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে নতুন মাত্রা সংযোজন করেছে বলে আয়োজকরা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights