খুলনায় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার দিঘলিয়া নগরঘাট সংলগ্ন জামান জুট মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে।

রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর, দিঘলিয়াসহ আশপাশে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ১০টার দিকে দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মিলের ব্যবস্থাপক রিপন মোল্লা জানান, রাত ৯টায় মিল বন্ধ করে তারা বাসায় চলে যান। পরে স্থানীয়দের কাছে আগুন লাগার বিষয়টি জানতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights