খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক
খুলনায় মো. মোস্তাকিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুই মোটরসাইকেলে করে আসা চার যুবক ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এই ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাকিন নিরালার আলকাতরা মিল এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আলকাতরা মিলের পাশের তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখছিলেন মোস্তাকিন। এসময় দুটি মোটরসাইকেলে চার যুবক সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে মোস্তাকিনের ওপর হামলা চালায়।

হামলায় পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হন তিনি। হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের পাশে দাঁড়িয়ে মোস্তাকিন মোবাইল ফোন দেখছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, নিহত মোস্তাকিনের পিঠ ও কোমরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights