খুলনায় ভাষা শহীদদের প্রতি ডাক বিভাগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ ডাক বিভাগ দক্ষিণাঞ্চল খুলনার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার খুলনা হাদিস পার্কে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ফুল হাতে প্রভাত ফেরিতে যোগ দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল আব্দুল মালেক, ডিপিএমজি (সঞ্চয়) খুলনা এফএম ওলিউজ্জামান, ডিপিএমজি (তদন্ত) জুবাইদা গুলশান আরা, ডিপিএমজি খুলনা মিরাজুল হক, অফিস সুপার সার্কেল অফিস মো. শহিদুল্লাহসহ কর্মচারীবৃন্দ।
