গতবারের চেয়ে ভালো কিছু আশা করছেন সমর্থকরা, মনে করেন সাকিব

অনলাইন ডেস্ক

ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠার আগে ক্যাপ্টেনস ডে অনুষ্ঠিত হয়েছে আহমেদাবাদে। সেখানে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মনে করেন দেশের ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা এবার গতবারের চেয়ে ভালো করা।

বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সাকিবকে প্রশ্ন করেছিলেন ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। জবাবে সাকিব বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসাবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights