গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেফতার দুজন হল মোছা. রেনুয়ারা আক্তার ও মোছা. শাহানাজ বেগম ওরফে শাহনুর।

শুক্রবার রাতে মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দল।
ডিবির সহকারী কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান জানান, গাঁজাসহ মাদককারবারিরা মুগদা থানার মান্ডা খালপাড় এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights