গাজায় ৭২ ঘণ্টায় ৩৬ ইসরায়েলি সেনা নিহত, দাবি হামাসের

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকায় যুদ্ধে ৭২ ঘণ্টায় ৩৬ ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

এর পাশাপাশি হামাস যোদ্ধারা ‘সম্পূর্ণ বা আংশিকভাবে’ অনেক ইসরায়েলি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আমাদের বীর যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েলের ৩৬ সেনা নিশ্চিতভাবে মারা গেছে। এছাড়া আরও কয়েক ডজন সেনা নিহত অথবা আহত হয়েছে।”

তিনি জানান, গাজার বেশ কয়েকটি স্থানে ইহুদিবাদীদের সঙ্গে কঠিন লড়াইয়ের সময় এসব দখলদার সেনা নিহত হয়। আবু উবায়দা জানান, কসাম ব্রিগেডের যোদ্ধারা কয়েকটি হেডকোয়ার্টার, ফিল্ড কমান্ড রুম এবং বেশ কিছু সেনা জমায়েতে মর্টারের গোলা এবং স্বল্প পাল্লার রকেট দিয়ে হামলা চালায়।

এছাড়া, অধিকৃত অঞ্চলে ঢুকে আল-কাসাম যোদ্ধারা ইহুদিবাদীদের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে বহু রকেট ছুঁড়েছে।

আবু উবাইদা বলেন, হামাস স্নাইপারদের গুলিতেও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়। ইসরায়েল বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, এ পর্যন্ত তাদের ১১৭ জন সেনা নিহত হয়েছে। সূত্র: প্রেসটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights