গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা ইরাকি প্রতিরোধ ফ্রন্টের: রিপোর্ট

অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকি প্রতিরোধ ফ্রন্ট। সংগঠনটি ইতোমধ্যেই সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে।

বৃহ্স্পতিবার সিরিয়ার আল তানাফ ও কুনিকো মার্কিন সেনা ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বর্বরতা এবং এই বর্বরতার প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এই ফ্রন্ট। এর মধ্য দিয়ে তারা গাজা যুদ্ধে অংশগ্রহণ শুরু করলো বলেও দাবি করেছে।
ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, তারা তিনটি ড্রোনের সাহায্যে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে আল-তানাফ ঘাঁটিতে হামলা চালিয়েছে। এটি সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

এর আগে ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইরাকের আল-আনবার প্রদেশের আইন আল আসাদ সামরিক ঘাঁটি এবং উত্তরাঞ্চলীয় ‘আল হারির’ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এরপর তারা এক বিবৃতিতে দুই সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে।

ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট কয়েক দিন ধরেই এই হুঁশিয়ারি দিয়ে আসছিল যে, গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে তারাও এই যুদ্ধে নিজেদেরকে জড়াবে। সূত্র: সিনহুয়া, সিজিটিএন, দ্য নিউ আরাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights