গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান দুদকের
গাজীপুর প্রতিনিধি
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের ভিত্তিতে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনাকালে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন গাজীপুর অফিসে ও গাজীপুর শহরের একাধিক স্থানে এ অভিযান পরিচালিত হয়েছে।
দুদক জানায়, গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আবাসিক ও বাণিজ্যিক ভবনে অনুমোদনবিহীন গ্যাস সংযোগের সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়া পর প্রায় শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
দুদক আরো জানায়, এই অভিযানের মাধ্যমে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
